ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের ইউএনও’র ড্রাইভার গফফারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নাকচ করলো মেডিকেল বোর্ড

admin
March 13, 2019 10:49 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের ইউএনও’র ড্রাইভার গফফারের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত মেডিকেল রিপোর্টে ধর্ষণের বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীচালক মো. আব্দুল গফফার এর বিরুদ্ধে বাদঘাটা কারিকর পাড়ার এক যুবতী (১৯) বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামি কর্তৃক ভিকটিম ধর্ষিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি শ্যামনগর থানার এসআই রাজ কিশোর পাল ভিকটিমের বয়স নির্ধারণ এবং ধর্ষণ সংক্রান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ পূর্বক রিপোর্ট প্রদান করার অনুরোধ জানিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর আবেদন করেন। ঐ আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামি কর্তৃক ভিকটিম ধর্ষিত হয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা পূর্বক বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।
সম্প্রতি এ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল রিপোর্টে ওই যুবতীর আনা অভিযোগ নাকচ করে দিয়ে বলা হয়েছে, তার শরীরে নির্যাতনমূলক শারীরিক সম্পর্কের কোন চিহ্ন নেই। কিন্তু সে শারীরিক সম্পর্কে অভ্যস্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।