ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসায় ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আক্তার হোসেনের গণসংযোগ

admin
March 13, 2019 11:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আক্তার হোসেন উড়োজাহাজ প্রতীক ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
বুধবার (১৩ মার্চ) বিকাল থেকে সদর উপজেলার লাবসা, আকড়াখোলা, বল্লি, মাধবকাটিসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় কাজী আক্তার হোসেন বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিন। এ সময় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাকে নির্বাচিত করে সদর উপজেলাবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ চান তিনি। গণসংযোগ চলাকালে তার সাথে ছিলেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শেখ সহিদউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতী লীগের সাবেক প্রতিষ্ঠা সভাপতি মীর আহাজার আলী শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, অ্যাড.সাইদুজ্জামান জিকো, মীর আজগার আলী টুটুল, সদর উপজেলা আহবায়ক অ্যাড. ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জি এম রফিকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।