ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জে আগুনে পুড়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

admin
March 13, 2019 8:03 pm
Link Copied!

ইউনুস গাজী, নেংগুড়াহাট (মণিরামপুর): মণিরামপুরের রাজগঞ্জে মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত হয়েছে। উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, রাত দুইটার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইমদাদ মোড়ল ও আবুল কাশেমের মুদি, জ্বালানী কাঠ ও ফার্নিচারের তিনটি দোকান পুড়ে যায়।
হুমায়ুন কবীর আরো বলেন, এতে তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল হামিদ, ইউনিয়ন যুবলীগের আহবাহক এম এম ইমরান খান পান্না ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আকরাম হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।