ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত জিল্লুর রহমানের চিকিৎসায় সহযোগিতার আহবান

admin
March 13, 2019 11:39 pm
Link Copied!

শাহিন বিল্লাহ: একজন জীবন সংগ্রামী জিল্লুর রহমান। ২০০৬ সালে পরিবারের একমাত্র সহায় বাবা হৃদরোগে মারা যান। ৮ম শ্রেণির পর জিল্লুর আর পড়তে পারলেন না। বড় ভাইয়ের সাথে নেমে পড়লেন জীবন যুদ্ধে। পরিবারের হাল ধরলেন। ৬ বছর পর যখন সুদিন ফিরতে লাগলো, জিল্লুর আবার পড়াশোনা শুরু করলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এসএসসিতে ভালোভাবে পাশ করলেন। একটা ক্লিনিকে কাজ করার পাশাপাশি এইচএসসি পাশ করার লক্ষ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হলেন। লক্ষ্য ছিল মনে, যা হয় হয়ে যাক। পড়াশোনা ছাড়বেন না। সুদিন বেশিদিন রইলো না, প্রায়ই সারা শরীরে চুলকানি আর জ্বরে ভুগতে শুরু করলেন, এছাড়াও নানা উপসর্গ। নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পর স্থানীয় ডাক্তাররা তার শারীরিক অবস্থা বুঝলেন। সম্ভবত মারাত্মক কিছু একটা হয়েছে। জিল্লুরের বিশ্বাস হলো না। একাই ছুটে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চেকআপ করাতে। সেখানে তার ব্ল¬াড ক্যান্সার ধরা পড়লো। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না পরিবারের কারোরই। মাত্র ২২ বছর বয়স তার। দেশকে তার দেবার আছে অনেক কিছু। হোচট খেয়েও হার না মানা জিল্লুর আজ সকলের দোয়া ও সাহায্য প্রার্থী। জিল্লুরকে আবারও উঠে দাঁড়াতে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: জিল্লুর রহমান, পিতা মৃত আব্দুল গাফফার সরদার, আগরদাড়ি, সাতক্ষীরা। ফোন: ০১৭৬১৫৪১১৯০, ব্যাংক হিসাব নং ০৪২২৭৯, ইসলামী ব্যাংক, সাতক্ষীরা শাখা, বিকাশ: ০১৭৬১৫৪১১৯০, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং: ০১৭৬১৫৪১১৯০৭।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।