বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী পাপিয়া হক বুড়িগোয়ালিনীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার, দাতিনাখালী, আড়পাঙ্গাশিয়া ও নীলডুমুর বাজারে গণসংযোগ করে তার কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রসঙ্গত, মিসেস পাপিয়া হক কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ থেকে গত চারবারের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্যা। তিনি সরাসরি শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত।
গণসংযোগকালে তার উপস্থিত ছিলেন শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তরফদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জাতীয় পার্টির ও কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতির সভাপতি স.ম রুহুল আমিন মেম্বর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জি.এম মোস্তাফিজুর রহমান, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা রাজগুল ইসলামসহ কলবাড়ী বাজারের ব্যবসায়ীবৃন্দ।
