ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল ও গরুর মাংসসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
March 13, 2019 7:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, বাই সাইকেল, তালা, কব্জা, শাড়ী, পঁচা গরুর মাংস এবং চা পাতা জব্দ করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় বাই সাইকেল জব্দ করে। একই বিওপির সদস্যরা বুধবার সকাল ৯টায় গাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ও কেড়াগাছি থেকে ৭০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে। পৃথক অভিযানে বেলা ১২টায় ভাদিয়ালীর রাজ্জাকের মোড় থেকেও ১৬০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করা হয়।
এদিকে, মঙ্গলবার মাদরা বিওপি’র সদস্যরা শ্মশান এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও বুধবার ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
অন্যদিকে, মঙ্গলবার তলুইগাছা বিওপি’র সদস্যরা কাউনডাংগা মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ভারতীয় তালা এবং ২৪০ পিস ভারতীয় কব্জা সামগ্রী জব্দ করে। এছাড়া বুধবার কাউনডাংগা থেকে ৩০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে একই বিওপি’র সদস্যরা।
কুশখালী বিওপি’র সদস্যরা খৈলতলা বেড়ি বাঁধ এলাকা থেকে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। অপর দিকে, বুধবার একই বিওপি’র সদস্যরা কৈতলা থেকে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। একই এলাকা থেকে কালিয়ানী বিওপি’র সদস্যরা এক লক্ষ আশি হাজার টাকা মূল্যের ভারতীয় শ্যাম্পু, সাবান, হরলিক্স, পলি মোড়ানো মেশিন জব্দ করেছে।
এদিকে, ঝাউডাংগা বিওপি’র সদস্যরা কাকডাংগা মাঠ এলাকা থেকে ৮০টি ভারতীয় শাড়ি জব্দ করেছে।
তবে, এসব অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।