ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন : জাদু দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ ছাত্রকে ঢাকায় স্থানান্তর

admin
March 13, 2019 11:23 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে জাদু দেখাতে গিয়ে এক ছাত্র অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় বিষয়টি তদন্তে যান উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ভুলবশত হয়েছে বলে লিখিত দিয়েছেন।
এদিকে, জাদু দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ স্কুল ছাত্র শামিম হোসেনের অবস্থা আশক্সকাজনক হওয়ায় বুধবার সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, (১২ মার্চ) বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে জাদু দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র শামিম হোসেন। ঐদিনই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।