ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুলের গণসংযোগ

admin
March 13, 2019 11:32 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শেখ মনিরুল ইসলাম।
তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষকদের সাথে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি কলেজ মার্কেট, দলিল লেখক সমিতির সদস্য ও পৌর বাজারের বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন। এসময় তিনি ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিএ গফুর, আওয়ামী লীগ নেতা এসএম সৈয়দ আলী, সাবেক এমপিপুত্র শেখ আমিরুল ইসলাম, শেখ আব্দুল আজিজ, মাহফুজুল হক কিনু, যুবলীগ নেতা শেখ সোহরাওয়ার্দী, শেখ মাসুদুর রহমান, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, শেখ অহিদ ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নান্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।