ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় দু’যুবক আহত

admin
March 13, 2019 11:49 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ইউপি নির্বাচন ও ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর দু’কর্মীকে পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত দু’যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে লতার পুতলাখালী গোবিন্দ মন্দিরের মহানামযজ্ঞ অনুষ্ঠান সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত উত্তম মন্ডল (২৫) লতা গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং সবুজ মন্ডল (১৭) বামনেরাবাদ গ্রামের স্বপন মন্ডলের ছেলে। আহতদের হাসপাতালে দেখতে এসে নৌকা প্রতীকের প্রার্থী দেবী রাণী বিশ্বাস জানান, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় লতা ইউপি উপ-নির্বাচনে আহত উত্তম ও সবুজ আমার কর্মী ছিল। আনারস প্রতীকের প্রার্থীর কর্মী ও সমর্থকরা তাদের উপর আকষ্মিক হামলা করে।
উত্তমের পিতা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, ঘটনার দিন মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তম ও সবুজ পুতলাখালী গোবিন্দ মন্দিরের মহানামযজ্ঞ অনুষ্ঠানের পাশে চায়ের দোকানে বসেছিল। নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হঠাৎ মুনকিয়া এলাকার সৈকত মল্লিক, ধলাইয়ের আজহারুল গাজী ও অমিত সরকারসহ কয়েকজন যুবক তাদের উপর হামলা করে। এতে তাদের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।