ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin
March 13, 2019 8:08 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শহিদ মিনার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মনির আহম্মেদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা ইন্সট্রাক্টর জিএম লোকমান হোসেন, প্রধান শিক্ষক অনুপ কুমার, প্রধান শিক্ষক খাইরুল আলম, প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডল, প্রধান শিক্ষক সলিমউল্লা, সহকারি শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, আব্দুল আজিজ, এবরান আলী, আব্দুল মাজেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।