ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার আদায়ে ‘আমরা ঘণ্টা বাজাই’ কর্মসূচি

admin
March 13, 2019 8:03 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে ‘আমরা ঘণ্টা বাজাই’ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুর ১২টায় একযোগে সারাদেশে শিশুরা এক মিনিট ধরে ঘণ্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষা প্রতিষ্ঠানে ঘণ্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচি পালন করেছেন তারা।
‘আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক’ প্রতিপাদ্যে নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদিপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর বারোটা থেকে বারোটা এক মিনিট পর্যন্ত একযোগে ঘণ্টা বাজাই শিশুরা। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো: মঞ্জুরুল আলম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন, ইউপি সদস্য মিজানুর রহমান, আল্পনা অধিকারী, হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, বে-সসকারি সংস্থা ডিআরআরএ’র এডিএম জিএম আনজির হোসেন, নারীকণ্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুজিবর রহমান, কিশোরী প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খুজিস্তা কমরিয়া বানু শাপলা, ফিল্ড ফ্যসিলিলেটর সূবর্ণা পারভীন, করবী স্বর্ণকার, রেশমা পরাভীন, শিমুল গায়েন, রাজিব মন্ডল, সুকুমার রায়সহ হাদিপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকম-লী, এসএমসি সদস্য ও ছাত্র-ছাত্রীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।