ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

admin
March 13, 2019 8:26 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ শীর্ষক স্লোগানে কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ‘শিক্ষা র‌্যালি’ বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীপতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।