ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির ফটিকখালীতে ষোল প্রহরব্যাপী যজ্ঞ শুরু

admin
March 13, 2019 10:41 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: সকল জীবের সেবা, শান্তি ও কল্যাণ কামনায় আশাশুনির খাজরা ইউনিয়নের দেয়াবর্ষিয়া ফটিকখালীতে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় দেয়াবর্ষিয়া ফটিকখালী সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে যজ্ঞ কমিটির আয়োজনে মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট উদ্বোধন করা হয়। বুধ ও বৃহস্পতিবার ষোল প্রহরব্যাপী চলবে অখ- শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ। শুক্রবার সকালে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তণ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিকতার শেষ হবে। এদিন রাতে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে (১১ মার্চ) ভাগবত আলোচনা করেন বুধহাটার বিল্বমঙ্গল দেবনাথ, সহকারি অধ্যাপক প্রদ্যুৎ কুমার বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।