ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

admin
March 13, 2019 8:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকালে এআইবিএল শাখা ভবনে ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক এম.এম মাছরুর রহমান মোড়লের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মনজুর হাসান। এ সময় তিনি বলেন, গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহক সেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
গ্রাহক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন এআইবিএল প্রধান কার্যালয়ের শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির সচিব মো. আব্দুর রহীম খান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, ব্যবসায়ী মেহের আলী, গ্রাহক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ঝাউডাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপক হাবিবুল্লাহ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডর এফ.এ.ভিপি মো. মাহবুবুর রহমান, এফ.এ.ভিপি মো. শহিদুল হাসান, প্রিন্সিপাল অফিসার হোসনেয়ারা পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনজাত পরিচালনা করেন এআইবিএল প্রধান কার্যালয় ঢাকা’র শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির সচিব মো. আব্দুর রহীম খান। অনুষ্ঠান পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এফ.এ.ভিপি মো. শহিদুল হাসান ও এক্সিকিউটিভ অফিসার মো. রবিউল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।