ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে সখিপুরের প্রধান সড়কে স্পিড ব্রেকার

admin
March 13, 2019 11:22 pm
Link Copied!

সাইফুল ইসলাম, সখিপুর (দেবহাটা): স্পিড ব্রেকার না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় সখিপুরের ১ম শ্রেণির স্কুল ছাত্রী জ্যোতি। এ ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ করে স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। ওইদিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, ওসি বিপ্লব সাহা, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।
কথা মত পরদিনই সরকারি কেবিএ কলেজ ও সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে প্রধান সড়কে দুটি স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকমাস পূর্বে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক। দ্রুততম সড়কের পার্শ¦বর্তী সরকারি কেবিএ কলেজ, দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখিপুর আলিম মাদ্রাসা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজসহ কয়েক কিলোমিটারের মধ্যে রাস্তা পারাপারে কোন স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলতে হয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে। এরই প্রেক্ষিতে কেবিএ কলেজ মাঠের দুপাশে স্পিড ব্রেকার নির্মাণ করায় সরকারের প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। একই সাথে জ্যোতির হত্যাকারী আটককৃত পিকআপ ড্রাইভারকে উপযুক্ত শাস্তি এবং প্রধান সড়কের পাশে অবস্থিত বিদ্যালয় সম্মুখে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।