ঈশ্বরীপুর প্রতিনিধি: সোমবার রাত ৯টার দিকে ৪ থেকে ৫ জন মুখোশধারী ব্যক্তি শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের মোস্তফা গাজীর ঘড়বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলামের সাথে কথা হয়। তিনি বলেন, দীর্ঘ ৩ থেকে ৪ মাস পাশাপাশি দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত সমস্যা বিরাজ করছে।
প্রতিবেশি এজাজ আহম্মেদ বলেন, দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় মামলাও হয়েছে।
প্রতিপক্ষ শাহানারা বেগম বলেন, আমার দুই ছেলে ভাটায় কাজ করে। তাদের বিরুদ্ধে লুটপাট ও ভাঙচুরের যে অভিযোগ করেছে সেটি ভিত্তিহীন। আমাদের পরিবার থেকে এমন কাজ কেউ করেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
