সদর উপজেলার ছনকা বাজারে সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদউদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, সাইদুজ্জামান জিকো, কাজী ইকবাল হোসেন, তুুহিন, মাসুদ, বিমান, বাবু, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন, শুকুর মাহমুদ, জাহাঙ্গীর হোসেন পলাশ, নাহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা দেশ। উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে সাতক্ষীরার প্রতিটি অঞ্চলে লেগেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করতে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
