ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে প্রচারণাকে কেন্দ্র সংঘর্ষ

admin
March 12, 2019 11:01 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে প্রচারণাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিনগত রাত ১১টার দিকে সেকেন্দারনগর চৌমুহনীতে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।
সূত্র জানিয়েছে, আগামী ২১ মার্চ ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুলের পক্ষে পৃথক প্যানেল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দিনগত রাত ৯ টার দিকে অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল তার প্যানেলের প্রার্থীদের নিয়ে সেকেন্দারনগর চৌমুহনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান। সেখানে সজল মুখার্জীর লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে স্থানীয় হিমাংশু সরকার (৫০) আহত হন। তাৎক্ষণিক বিষয়টি নিরসন হলেও রাত ১১ টার দিকে সজল মুখার্জী কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে রাস্তায় টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন। এসময় সজল মুখার্জীর লোকজন প্রতিপক্ষের উপর বাঁশ ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে রতেœশ^রপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৪৮) গুরুতর আহত হন।
পরবর্তীতে অ্যাড. হাবিব ফেরদৌস শিমুলের পক্ষে শত শত লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু’জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এব্যাপারে মঙ্গলবার থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার বিকেলে সজল মুখাজীর কর্মী সমর্থকরা সেকেন্দারনগর চৌমুহনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।