ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দোকান ঘরের ভাড়ার টাকা না দিয়ে খুন জখমের হুমকি

admin
March 12, 2019 10:48 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দোকান ঘরের ভাড়ার টাকা না দিয়ে মালিককে খুন জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামে মৃত জিএম আলাউদ্দীনের ছেলে জিএম আবুল হোসেন নওয়াবেঁকী বাজারের দোকানঘর ৬ বছরের জন্য ভাড়া দেয় একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে মুজিবর রহমানকে। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুজিবর রহমানকে ৬ বছরের চুক্তিতে ডিড মূলে দোকান ঘর ভাড়া দেওয়া হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ৬ বছর শেষ হয়েছে। বার বার তাগেদা দেওয়ার পরেও ভাড়ার টাকা দেয় না। ভাড়া না পেয়ে আবুল হোসেন দোকান ঘরে তালা দিয়ে দেন। ভাড়া গ্রহীতা মুজিবর তার পার্টনার উত্তর আটুলিয়া গ্রামে মৃত তছিল উদ্দীনের ছেলে রবিউলকে নিয়ে লোহার রড দিয়ে দোকান ঘরে তালা ভেঙে ঘর দখল করে। প্রতিবাদ করায় খুন করবে বলে হুমকি দেয়। এঘটনায় রবিউল ও মুজিবরের বিরুদ্ধে আবুল হোসেন শ্যামনগর খানায় এজাহার দাখিল করেছে। থানার ওসি এএসআই তপন মন্ডলকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।