ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জামায়াত নেতাকে আ.লীগের প্রত্যয়ন, আ.লীগ নেতা বহিষ্কার

admin
March 12, 2019 10:15 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান সরদারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সুলতান সরদার উপজেলার খলিশখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টিকারামপুর গ্রামের আক্কাজ সরদারের ছেলে।
সূত্র জানায়, তিনটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতাকে মামলার হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রত্যয়ন দেয়ার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে লিখিতভাবে জানতে চেয়ে সাত দিনের সময় দেয়া হয়েছে।
খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাশ জানান, খলিশখালী ইউনিয়ন জামায়াতের আমির ও ইসলামকাটি মাদরাসার সুপার আব্দুল মজিদ তিনটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি। এই নাশকতা মামলা থেকে রক্ষা করতে মাদরাসা সুপার আব্দুল মজিদকে আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রত্যয়ন দিয়েছেন সুলতান সরদার। অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গণেশ চন্দ্র বর্মন সুলতানের বিরুদ্ধে টাকার বিনিময়ে দেয়া আওয়ামী লীগের প্রত্যয়নের কপি ও নাশকতা মামলার কপিসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে অভিযোগে করে ব্যবস্থা গ্রহণের দাবি করেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার সুনীল দে, সহ-সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম ও সদস্য আকবর আলীকে দিয়ে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিম লিখিতভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলে তাকে সর্ব সম্মতিক্রমে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে দলীয় পদ ও সদস্য পদ থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানাতে আগামী সাত দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।