ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরার বালিয়া ব্রিজ সংলগ্ন রাস্তায় গর্ত, ঘটছে দুর্ঘটনা

admin
March 12, 2019 9:42 pm
Link Copied!

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরা ইউনিয়নের বালিয়া ব্রিজের সামনে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, বালিয়া ব্রিজের সামনের রাস্তা থেকে মাটি নদীতে চলে যাওয়ায় এই গর্তটি সৃষ্টি হয়েছে।
শালিখা ও কাটিপাড়া থেকে তালা যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তার মাঝখানে গর্ত হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হচ্ছে এলাকাবাসী।
আজিজুল নামে এক ইজিবাইক চালক জানান, রাস্তার মাঝখানে বড় গর্ত থাকায় অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়। প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। দীর্ঘ দিন এই অবস্থা। সংস্করের অভাবে এভাবে পড়ে আছে। এটা দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক।
ভ্যানচালক জয়নাল গাজী বলেন, একদিন আমার ভ্যানের একটা চাকা গর্তের মধ্যে পড়লে আমিও পড়ে যাই। পরে লোকজন আমাকে উদ্ধার করে।
এ ব্যাপারে খেশরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন বলেন, গর্তটি সম্প্রতি সৃষ্টি হয়েছে। আমরা অতি দ্রুতই ভরাট করে দেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।