হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নয়ন (২২) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার বামনখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন বামনখালি গ্রামের মোস্তফার ছেলে।
প্রত্যক্ষর্দর্শীরা জানান, বামনখালি বাজারে একটি মোড়ে ঘোরার সময় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক নিহত হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
