সাতক্ষীরা জেলা ট্রাক, ট্র্যাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদ।
মঙ্গলবার বিকেলে ইটাগাছা ভিআইপি মোড়স্থ সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি আজিজুল হক। সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য শাহীনুর রহমান, সাতক্ষীরা বাস, মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটির সড়ক প্রধান জামাল উদ্দীন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রকিব, নারকেলতলা ট্রাক, ট্যাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক কবিরুল ইসলাম, ইটাগাছা ভিআইপি মোড় ট্রাক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবলুর রহমান বাবলু, কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সদস্য হামিদুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলে মটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
