ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বতন্ত্র প্রার্থী পিন্টুর গণসংযোগ

admin
March 12, 2019 10:54 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। পথসভায় তিনি বলেন, আমি মানুষের ন্যায় ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি হবে সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল উপজেলা। উপজেলার সকল নদী ভাঙন এলাকা ও অবহেলিত রাস্তাঘাটের স্থায়ী সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। দিনভর নির্বাচনী গণসংযোগকালে তিনি তার আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে তিনি বুধহাটা ইউনিয়নের চাপড়া বাজার থেকে শুরু করে মহেশ্বরকাটি মৎস্যসেটে লোকজনের সাথে কুশল বিনিময় করেন। দুপুরে শোভনালী ইউনিয়নের বাঁকড়া ও সরাপপুর গ্রামের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কথা বলে তার আনারস প্রতিকের জন্যে ভোট প্রার্থনা করেন।
বিকালে বুধহাটা ইউনিয়নের গাজীরমাঠ গ্রামে ও সন্ধ্যায় বুধহাটা বাজারে নির্বাচনী পথসভা করেন। বুধহাটা বাজারে তিনি তার একটি নির্বাচনী একটি অফিস উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি মুজিবর রহমান, যুগ্মসম্পাদক আসাদুল ইসলাম, প্রভাষক মাহবুবুল হক ডাবুল, আওয়ামী লীগ নেতা বদরুদ্দোজা সানা, আব্দুল্যাহেল বাকী বাচ্চু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।