ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগ: রসুলপুরকে বিশাল ব্যবধানে হারালো লাবসা পল্লী মঙ্গল সমিতি

admin
March 11, 2019 9:40 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগের দ্বিতীয় খেলায় লাবসা পল্লী মঙ্গল সমিতি ১২৯ রানের ব্যবধানে রসুলপুর ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে লাবসা পল্লী মঙ্গল সমিতির ব্যাটসম্যানরা। রসুলপুর ক্রীড়া সংস্থার বোলারদের উপর চাপ সৃষ্টি করে রান তুলতে থাকে তারা। অপরদিকে ব্যাটসম্যানদের গতি কমাতে থাকে প্রতিপক্ষের জনি। আসাদ ও তুহিনের ব্যাটে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে লাবসা পল্লী মঙ্গল সমিতি। লাবসা পল্লী মঙ্গল সমিতির পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে আসাদ। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান আসে তুহিনের ব্যাট থেকে। রসুলপুর ক্রীড়া সংস্থার হয়ে ৩টি উইকেট শিকার করে জনি।
২৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রসুলপুর ক্রীড়া সংস্থা। আব্দুল্লাহর অসাধারণ বোলিংয়ে ৪০.২ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় তারা। ফলে ১২৯ রানে জয়লাভ করে লাবসা পল্লী মঙ্গল। রসুলপুরের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আক্তারুল। এ দলের ব্যাটিং লাইন-আপ ধস নামিয়ে পাঁচ উইকেট তলে নেন লাবসা পল্লী মঙ্গল সমিতির আব্দুল্লাহ।
লীগের পরবর্তী খেলায় মঙ্গলবার (১২ মার্চ) একই ভেন্যুতে যুব গণমুখী সংঘের বিপক্ষে মাঠে নামবে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।