ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় পচা গরুর মাংস, গুড়া দুধ, শাড়ি কাপড়, পাটের বীজ, চা পাতা, ঔষধ, সেন্ডেল, মদ, শ্যাম্পু, হরলিক্স, বিট লবণ ও ল্যাকটোজেন জব্দ করেছে। সোমবার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সন্ধ্যায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কাউনডাংগা পাকা রাস্তা থেকে ২৫ কেজি ভারতীয় গুড়ো দুধ, ৪০টি ভারতীয় শাড়ী কাপড়, ভারতীয় ৬০ কেজি পচা গরুর মাংস এবং সোমবার সকালে দেবদার বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমান ঔষধ, খেয়াঘাট এলাকা থেকে ভারতীয় ০৭ বোতল মদ, ভারতীয় ২০০ কেজি পচা গরুর মাংস এবং ভাদিয়ালী এলাকা থেকে ভারতীয় ২০০ কেজি পচা গরুর মাংস জব্দ করে।
এদিকে, রোববার সন্ধ্যায় কুশখালী বিওপি’র সদস্যরা উত্তর কুশখালী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় পচা গরুর মাংস জব্দ করে।
সোমবার ঝাউডাংগা বিওপি’র সদস্যরা কাউনডাংগা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় পাটের বীজ জব্দ করে।
রোববার মাদরা বিওপি’র সদস্যরা রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
সোমবার হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় চা পাতা ও ১৬ জোড়া ভারতীয় সেন্ডেল এবং পৃথক অভিযানে ৩৪ কেজি ভারতীয় চা পাতা এবং ০৮ প্যাকেট ল্যাকটোজেন জব্দ করে।
অপরদিকে, একইদিনে ঘোনা বিওপি’র সদস্যরা দাঁতভাঙ্গা কলেজ এলাকা থেকে ৮৩ কেজি ভারতীয় চা পাতা, ৫০ হাজার ভারতীয় ভিভেল শ্যাম্পু, ০৩ টি ভারতীয় হরলিক্স, ০১ প্যাকেট ভারতীয় দুধ এবং ৬০ কেজি ভারতীয় বিট লবণ আটক করে।
