ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ঠেকরায় পাঞ্জেগানা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

admin
March 11, 2019 10:36 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামে ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে নব নির্মিত পাঞ্জেগানা মসজিদে যোহরের নামাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রতিষ্ঠাতা, জমিদাতা ও পরিচালনা কমিটির প্রধান কাজী আল-মামুন।
কুশুলিয়া ইউপির সাবেক মেম্বর শেখ নূরুজ্জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সদরের বাজার গ্রাম তালীমূল কোরআন মাদ্রাসার মুহতামীম মাওলানা অজিহুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, মহৎপুর রওজাতুল জান্নাত এতিমখানা ও মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, ডা. শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।