ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

admin
March 11, 2019 10:34 pm
Link Copied!

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
‘বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ স্লোগানে সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান মেলার উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডা. কামরুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।
মাস্টার শাহীন হোসেনের পরিচালনায় আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার ৪০টি স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।