১৯২০ সালের ১৭ মার্চ
ইতিহাসের পাতায় লেখা,
যে দিনেতে টুঙ্গিপাড়ায়
জন্ম নিলেন এক খোকা।
পিতা- শেখ লুৎফর রহমান
মাতা-সায়রা খাতুন,
এই দুনিয়ায় এলেন যিনি
এই দিনেতেই নতুন।
সার্থক জন্ম বসন্ত ঋতুতে
ঋতুসেরা ঋতুরাজ,
প্রকৃতিতে ছিলো বুঝি
নানা রকম সাজ।
কাননে কাননে পুষ্প সম্ভার
যেন থোকা থোকা,
এমন দিনেই জন্ম নিলেন
শেখ মুজিবুর রহমান ওরফে খোকা।
১৭ মার্চ এলেই স্মরি
সেই ছেলেটির কথা,
স্বাধীনতাসহ নানা সংগ্রামে
যিনি আদায় করেছিলেন দাবি যথা।
সেই ছেলেটিই বঙ্গবন্ধু
মহৎ গুণিজন,
সম্মান দিলো সেই ছেলেটির
বিশ্ব সুধিজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
