আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, আব্দুল আলিম, ম. মোনায়েম হোসেন, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, প্রকৌশলী আক্তার হোসেন, শিক্ষা অফিসার সামছুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমবায় কর্মকর্তা করিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ। সভায় উপজেলায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
