ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সম্পত্তি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন

admin
March 11, 2019 9:42 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন ছোটভাই আনোয়ারুল ইসলাম (৩০)। তিনি উপজেলার প্রতাপনগর গ্রামের আহমদ আলী সরদারের ছোট ছেলে। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ছুরির আঘাতে তিনি খুন হন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আয়ুব আলী জানান, নিহত আনোয়ারুল ইসলাম একসময় মুদি ও ঘের ব্যবসায়ী ছিলেন। আহমদ আলী ছোট ছেলের সংসারে খাওয়া দাওয়া করতেন। জমিজমা অর্থসম্পদ নিয়ে বাবা ও ছোট ভাইয়ের সাথে বড় ভাই আনিসুর রহমান (৪০) ও মিজানুর রহমানের (৩২) মাঝে মাঝে ঝগড়া বিবাদ হতো। সোমবার আহমদ আলী তার তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে আলাপ আলোচনা করছিলেন। এ সময় ভাইদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় দুই ভাইয়ের সাথে আনোয়ারুলের মারামারি বেধে যায়। এর মধ্যে কোন এক ভাইয়ের ছুরিকাঘাতে আনোয়ারুল গুরুতর জখম হন। তাকে চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে ঘটনার পর থেকেই বড় দুইভাই পলাতক রয়েছেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।