ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন: ৯ উইকেটে জিতে ইউনুছ আলী স্মৃতি সংসদের শুভ সূচনা

admin
March 10, 2019 8:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে গড়ালো সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯।
রবিবার (১০ মার্চ) সকালে সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ সম্পাদক ইদ্রিস বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, ট্রেজারার শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।
এদিকে, লীগের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়ে ইউনুছ আলী স্মৃতি সংসদ ৯ উইকেটে জয় পেয়েছে।
সকালে টসে জিতে ব্যাটে নেমে সেতু বন্ধন ক্লাব প্রতিপক্ষের নিশিতের বোলিং তোপে ৩৪ ওভারে ৭৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। নিশিত চারটি উইকেট লাভ করে।
৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইউনুছ আলী স্মৃতি সংসদ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮১ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এতে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে জয় পায় দলটি। দলের পক্ষে বেলাল সর্বোচ্চ ৪৯ রান করে।
খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন আসিফ কবির হিরন ও আবু হাসান বাবলু। স্কোরার ছিলেন মো. ফজলুল করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।