ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওসমান গণির মতবিনিময়

admin
March 10, 2019 10:33 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জিএম ওসমান গণি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার সকাল ১১টায় শ্যামনগর বাস টার্মিনালের নির্বাচনী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে বেইমানী করেছে তাদের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার কোন অধিকার নেই। একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা হয়ে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের বিরুদ্ধে কেন নির্বাচনে অংশ নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পিতা বর্ষিয়ান আ’লীগ নেতা সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় জামায়াতের পক্ষ অবলম্বন করে গাজী নজরুলকে বিজয়ী করতে শতভাগ সহযোগিতা করেছিলেন এবং গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দ¦ী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোলন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দারের প্রকাশ্যে বিরোধিতা করায় আমি একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে সকল শ্রেণি পেশার মানুষের সমর্থনে তার বিরুদ্ধে ভোট যুদ্ধে মাঠে নেমেছি। তিনি সাংবাদিকদের সাথে শ্যামনগরকে নতুন করে সাজানোর মহাপরিকল্পনার ফিরিস্তি তুলে ধরেন এবং নির্বাচিত হলে শ্যামনগরকে শতভাগ মাদক-মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে লেখা খোলা চিঠি পড়ে শোনান। এ সময় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেনসহ শ্যামনগর মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।