ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরসকাটিতে চেয়ারম্যান প্রার্থী লাল্টুর পক্ষে মিছিল ও আলোচনা

admin
March 10, 2019 10:30 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার সরসকাটি বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে মিছিল ও মুবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকাল ৫টায় জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক তাপস কুমার পাল।
পরে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সদস্য আব্দুল মজিদ, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রধান উপদেষ্টা শফিকুর রহমান মালি, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জয়দেব সাহা, ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম, ইমাদুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।