ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার কামটায় শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিশু বান্ধব স্কুল উদ্বোধন

admin
March 10, 2019 8:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী শিশু বান্ধব স্কুল উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বেলা ১১টায় ইউকে এইডের অর্থায়নে সিডিডি’র সহযোগিতায় এবং মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই স্কুল উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিডিডি’র এএইচএম নোমান খান। বিশেষ অতিথি ছিলেন কামটা সরকারি প্রাথামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলীর, সিডিডি’র সিনিয়র কর্মকর্তা ডা. সাজ্জাদ কবির, হাফেজ ছফেদ আলী। বক্তব্য রাখেন এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য দিলিপ চক্রবর্তী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোনায়েম হোসেন, মিতা চক্রবর্তী, আব্দুল গফুর, ওবায়দুল্লাহ, সেতু দাশ, শফিকুল ইসলাম, সাবিনা খাতুন, আবুল কাশেম, শিক্ষক সাবিকুন নাহার, বিলকিস নাহার, সালমা সুলতানা, সপ্না রানীসহ প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।