ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ ও সনাক’র অধিপরামর্শ সভা: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ

admin
March 10, 2019 8:42 pm
Link Copied!

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার যৌথ আয়োজনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সভাকক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুশাসন চর্চার অংশ হিসেবে জেলার প্রতিটি বিদ্যালয়ে একটি তথ্যপত্র প্রকাশ, বিদ্যালয় ভিত্তিক সুশাসন চর্চার পরিকল্পনা গ্রহণ ও মনিটরিং করা, উপজেলা শিক্ষা অফিসে হালনাগাদ সিটিজেন চার্টার স্থাপন, অফিসে পরামর্শ ও অভিযোগ বক্স স্থাপন, প্রযোজ্য ক্ষেত্রে সেবা সংক্রান্ত তথ্য বোর্ড স্থাপন, উপজেলা শিক্ষা অফিসে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিশ্চিত করা, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামফলক স্থাপন ও এ সংক্রান্ত তথ্য বাতায়ন হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মাদার্স ফোরাম গঠন পূর্বক দলনেতাদের মোবাইল নম্বরসহ তালিকা তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণের প্রতি আহবান জানানো হয়।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার রুহুল আমীন জানান, প্রতিটি বিদ্যালয়ে এসডিজি কর্নার স্থাপন করা হয়েছে। মায়েদের সচেতনতা বাড়াতে ‘মিড ডে মিল’ শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। মায়েদের সচেতনতার কোন বিকল্প নেই। তাই শিক্ষার মানোন্নয়নে মায়েদের আরো সক্রিয় করতে পিটিএ, এসএমসি’র পাশাপাশি একটিভ মাদার্স ফোরাম গঠন ও পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষাখাতে সুশাসন চর্চা করতে হবে।
সভায় প্রাতিষ্ঠানিক শুদ্ধচার চর্চার তথ্যচিত্র উপস্থাপন করেন টিআইবি প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী। বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য প্রফেসর আব্দুল হামিদ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলাম, নাজমুল হাসান, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ড. দিলারা বেগমসহ সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার সকল উপজেলা শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এবং ইউআরসি’র ইন্সট্রাক্টরগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।