ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দোলনের গণসংযোগ

admin
March 10, 2019 9:26 pm
Link Copied!

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস.এম আতাউল হক দোলন গাবুরা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার (১০ মার্চ) বেলা ৩টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া, পার্শ্বেমারি, চাঁদনীমুখা, জেলিয়াখালী, হরিসখালি, ৯নং সোরা, চকবারাসহ বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি.এম শফিউল আযম লেনিন, নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সাবেক যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা আইয়ুব ডলি, সুশান্ত বিশ্বাস বাবুলাল, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ।
পথসভায় এস.এম আতাউল হক দোলন বলেন, বন্যাবিধ্বস্ত এই গাবুরার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝড়-ঝঞ্জা মোকাবেলা করে। জীবনযুদ্ধে তাদের অনেক সংগ্রাম করতে হয়। এখানকার উপকূলীয় বেঁড়ীবাধগুলোর নাজুক অবস্থা। আমি যদি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আধুনিক ডিজাইনের টেকসই বেঁড়ীবাধ নির্মাণ করে দেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।