ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
March 10, 2019 9:25 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শিকারপুর সানাপাড়া গ্রামের আবুল বাশারের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিকারপুর সানাপাড়া গ্রামস্থ আবুল বাশারের ধান ক্ষেত হতে একজন অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মাথায় দুটি জখমের চিহ্ন রয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে শনিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।