ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর গণসংযোগ

admin
March 10, 2019 8:36 pm
Link Copied!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দিনভর গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী।
এদিন তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তালতলা, কালিকাপুর, রামনগর, সংকরপুর, নেংগী, সোতা, রঘুনাথপুর, বালিয়াডাঙ্গা বাজারসহ উপজেলার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদী সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কালিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, কৃষ্ণনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি ফারুক নেওয়াজ, সাধারণ সম্পাদক ইউনুছ কারীকর, ২নং ওয়ার্ড সভাপতি মেম্বর মোমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসেন, ৫, ৮, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডি চরন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।