ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন

admin
March 9, 2019 8:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। আগামী ২১ মার্চ এই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। শুরু হয়েছে ভোট প্রার্থনা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বারের সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আব্দুস সাত্তার-১।
অপরদিকে, সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অ্যাড. এ টি এম বাসারাতুল্লাহ আওরঙ্গী, অ্যাড. মহিতুল ইসলাম ও অ্যাড. রুহুল আমিন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ।
যুগ্ম-সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাড. এ বি এম আনিসুজ্জামান আনিস, অ্যাড. আশরাফুজ্জামান বাবু ও অ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ।
কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাড. মোস্তফা জামান ও অ্যাড. রফিকুল ইসলাম। সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাড. আব্দুল জলিল ও অ্যাড. আ ক ম শামসুদ্দোহা খোকন।
সহ-সম্পাদক (ক্রীড়া) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাড. আকবর আলী ও অ্যাড. সালাউদ্দীন (২)। এছাড়া সদস্যের ৩টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাড. রফিকুল ইসলাম রফিক, অ্যাড. শিহাব মাসউদ সাচ্চু ও অ্যাড. সাহেদুজ্জামান সাহেদ।
এদিকে, সহ-সম্পাদিকা (মহিলা) পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাড. লাকী ইয়াছমিন।
সূত্র জানায়, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিচালনার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল জলিল (১) এবং কমিশনার হিসেবে যথাক্রমে আক্তারুজ্জামান, আনিছুর কাদির ময়না, তারক কুমার মিত্র ও শাকিলা খানম দায়িত্ব পালন করছেন। বারের এবারের নির্বাচনে ভোট দেবেন ৪৮৯ জন ভোটার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।