ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের পথসভা

admin
March 9, 2019 9:05 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন আনারস প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন। শনিবার (৯ মার্চ) বিকালে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আকবার আলী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, খোদাবকস, আব্দুল মান্নান, সামছুর রহমান, নূর ইসলাম গাজী, লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য এম আর মিঠু। এরপর ব্রহ্মরাজপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।