সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার বল্লী ইউনিয়নে এই গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, শহিদ, শহীদুল ইসলাম, বাবলু, নাজমুল, শামছুর মেম্বরসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে লাবসা ইউনিয়নের কৈখালীতে পথসভায় মিলিত হন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, মেম্বর মনিরুল ইসরাম, আব্দুল হামিদ প্রমুখ।
এসময় আসাদুজ্জামান বাবু উন্নয়নের স্বার্থে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
