ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নির্বাচিত হলে কালিগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে: সাঈদ মেহেদী

admin
March 9, 2019 8:55 pm
Link Copied!

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে দ্রুততম সময়ে কালিগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। শনিবার কালিগঞ্জের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময় ও গণসংযোগকালে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাঈদ মেহেদী এদিন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা নূরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি যতীন দেব বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন সরদার, রতুনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত বি চৌধুরি, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হুমায়ন কবীর হান্টু, আব্রাহাম লিংকন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।