ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দোগাছিয়া মহাশ্মশান ও কালী মন্দিরের স্লান ঘাট উদ্বোধন-সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উদ্দেশ্য কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: এমপি রবি

admin
March 9, 2019 9:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি দোগাছিয়া মহাশ্মশানে বিশ্ব মানবতার কল্যাণে আলোচনা সভা ও দোগাছিয়া মহাশ্মশান ও কালী মন্দিরের স্লান ঘাট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৯ মার্চ) রাতে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মুকুন্দ ভারতীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বেই কেবল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব। সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উদ্দেশ্য কোন প্রকার ষড়যন্ত্র সহ্য করা হবে না। বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা সন্ত্রাস, জঙ্গিবাদ চায় না। সবাই শান্তি চায়। এখন সমগ্র জাতির মাঝেই একটা চেতনার উন্মেষ ঘটেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে। কাজেই আমাদের এই চেতনা নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করে সবাইকে নিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাংবাদিক ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, দোগাছিয়া মহাশ্মশান ও কালি মন্দিরের সাধারণ সম্পাদক অর্জুন সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুধাংশু শেখর সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।