এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটা উপজেলার শত বর্ষের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. আব্দুল মজিদ স্বাধীনতা পদক পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সলিমুল্লাহ। সংবর্ধিত অতিথি ছিলেন ধান গবেষক ও ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দিলীপ কুমার, শিক্ষক আফছার আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী ও কামরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক ছাত্রদের মধ্যে ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০ কৃতি শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষক ও পরলোকগত সাতজন শিক্ষক পরিবারকে সংবর্ধনা জানানো হয়।
