ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা রাসেল স্মৃতি ক্রিকেট উদ্বোধন

admin
March 9, 2019 9:08 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গায় শেখ রাসেল ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় ঝাউডাঙ্গা হাই স্কুল মাঠে ঝাউডাঙ্গা ছাত্রলীগের আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সমাজ সেবক মাসুদুর রহমান, সদর উপজেলার যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পদক জাহিদ হোসেন, সদর উপজেলার যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক প্রমুখ। উদ্বোধনী খেলায় তুজুলপুর দ্য গ্রেড স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় তুলশিডাঙ্গা ক্রিকেট একাদশ। খেলায় তুজুলপুর দ্য গ্রেড স্পোর্টিং ক্লাব কলারোয়ার তুলশিডাঙ্গা ক্রিকেট একাদশকে ৭ উইকেটে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মাহফুজ রহমান ও মামুন হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।