ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছেলের নির্যাতন সইতে না পেরে মায়ের আত্মহত্যার চেষ্টা!

admin
March 9, 2019 10:35 pm
Link Copied!

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ছেলের নির্যাতন সইতে না পেরে ক্ষোভে মা নুরনেছা (৪০) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (৯ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার ছলিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, ছলিমপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসমাইল হোসেন তার স্ত্রী আমেনা খাতুনকে বাড়িতে ফেলে বেধড়ক মারপিট করতে থাকে। ছেলে বৌয়ের আর্তচিৎকারে মা নুরনেছা বেগম (৪০) এগিয়ে গিয়ে ছেলের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করলে ছেলে ক্ষিপ্ত হয়ে বৌকে ছেড়ে মাকে মারপিট করে আহত করে।
এঘটনায় ছেলের উপর অভিমান করে মা নুরনেছা বেগম বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষনিক তাকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।