ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উদীচী শিল্পীগোষ্ঠীর আবৃত্তি প্রতিযোগিতা

admin
March 9, 2019 9:52 pm
Link Copied!

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের উদ্যোগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের নাজমুল সরণিস্থ উদীচীর অস্থায়ী কার্যালয়ে শহরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার জাহিদুল ইসলাম। প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুলগুলো হলো লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, তালতলা মাধ্যমিক বিদ্যালয়, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয় ও বাকাল মাধ্যমিক বিদ্যালয়। বিচারকের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পল্টু বাসার, কবি গীতিকার তৃপ্তিমোহন মল্লিক ও আবৃত্তি শিল্পী দিলরুবা রোজ।
প্রতিটি স্কুলে একজন করে প্রথম স্থান অধিকার করে। এছাড়া ৫টি স্কুলের মধ্যে সেরা আবৃত্তি শিল্পী হিসেবে সাদিয়া ইসরাত পুরস্কৃত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, শেখ আমিনুর রহমান কাজল, এসএম মনিরুজ্জামান, স্বপন কুমার মন্ডল, মনিরুজ্জামান মুন্না, কর্ণ বিশ্বাস প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।