ঢাকাSaturday , 9 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আকস্মিক বৃষ্টিতে রবি সরিষা ও মশুরের ব্যাপক ক্ষতি

admin
March 9, 2019 9:50 pm
Link Copied!

স্বপ্না রায়, ঝাঁপা (মণিরামপুর) প্রতিনিধি: গত ১০/১২ দিনের ব্যবধানে দুদফায় বৃষ্টিতে রবি সরিষা ও মশুরের ব্যাপক ক্ষতি হয়েছে।
মণিরামপুর উপজেলার পশ্চিমে খেদাপাড়া, রহিতা, খাটুরিয়া ও ঝাঁপা ইউনিয়নে অধিকাংশ এলাকায় উচু জমি। ওই জমিতে ধান থেকে কলাই মশুরি ছোলা রবি সরিষার চাষ তুলনামূলক বেশি হয়ে থাকে। গত আমন মৌসুমে ধানের দাম কম হওয়ায় অনেকে বোরো চাষ কমিয়ে দিয়ে রবি সরিষার দিকে ঝুঁকে পড়েন। হঠাৎ বৃষ্টিতে রবি সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে চাষিরা যে পরিমাণ ফসল পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হয়েছে। সব থেকে মশুরি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে পাকা মশুরি ভিজে দানা নষ্টসহ রং কালো হয়ে গেছে। যার ফলে চাষিরা উপযুক্ত দাম থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান গ্রাম বাজারে আড়ৎ ব্যবসায়ীরা প্রতি মণ মশুর দুই হাজার টাকা দরে কিনছেন, কিন্তু পানিতে ভেজা মশুরের দাম ১৩শ’ থেকে ১৫শ’ টাকা। তাও নিতে চাচ্ছেন না ক্রেতারা। তারপর ছোলা উঠতে দেরি হলেও বৃষ্টির পানিতে ফুল ধুয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।