ঢাকাFriday , 8 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাধারণ বাস মালিকরা যাতে হয়রানি না হয় সে উদ্যোগ গ্রহণ করা হবে: এমপি রবি

admin
March 8, 2019 9:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে বাস-মিনিবাস মালিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) বিকালে এমপি রবির আহবানে শহরের কামালনগরস্থ লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি রবি তার বক্তব্যে বলেন, বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে আপনারা আমার সাথে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন। নিজেদের মধ্যে অনৈক্য এবং বিভিন্ন রকম দ্বন্দ্ব ও সমস্যার কারণে আপনারা সুরু ও সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে এই সমস্যা ও দ্বন্দ্বের অবসান ঘটাবো। আর কোন সাধারণ বাস মালিকরা যাতে হয়রানি না হয় সে উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় বাস মালিকরা বলেন, বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনের আগে সকল নেতাই প্রতিশ্রুতি দেন রোডে চাঁদা আদায়ের বাক্স উঠিয়ে দেওয়া হবে। কিন্তু নির্বাচিত হওয়ার পর বাক্স আর ওঠে না। এভাবে সাধারণ মালিকরা হয়রানি হচ্ছে। সাতক্ষীরা থেকে খুলনা থেকে ফিরে আসা পর্যন্ত বিভিন্ন স্থানে মালিকদের ১৭শ’ ৫০ টাকা দিতে হয়। এ টাকা যায় কোথায়। মালিকদের বাঁচানোর জন্য আপনিই পারেন এ সমস্যার সমাধান করতে। আমরা চাই মালিকদের সমস্যা ও হয়রানি বন্ধ করতে পারবে- এমন মালিকদের সমন্বয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা দ্বন্দ্ব ও বিভেদ চায় না। আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চায়।
সভায় বাস মালিকদের পক্ষে বক্তব্য রাখেন মো. আছাদুল হক, শেখ আশরাফ আলী, শেখ হেলাল উদ্দিন, প্রাণনাথ দাস, মো. আজিজ আহমেদ পুটু, শহিদুল ইসলাম কালু, আলাউদ্দিন প্রমুখ।
এসময় সাধারণ বাস মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।